আইসিসি আম্পায়ারদের এলিট প্যানেলে নেই কোনো ভারতীয়

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১০:৪৪ এএম

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি তাদের এলিট আম্পায়ারদের প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে সুন্দরম রবিকে। তিনিই ছিলেন ওই প্যানেলে থাকা একমাত্র ভারতীয়। মঙ্গলবার তাকে বাদ দেওয়ার পাশাপাশি ২০১৯-২০ মৌসুমের জন্য দুই আম্পায়ারকে যুক্ত করেছে আইসিসি। তারা হলেন- মাইকেল গগ ও জোয়েল উইলসন।

যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাতে রয়েছেন সঞ্জয় মাঞ্জেরেকার, ডেভিড বুন এবং রঞ্জন মাদুগালে। গগ ও উইলসন নিযুক্ত হলেন রবি ও ইয়ান গোল্ডের জায়গায়। বিশ্বকাপ ফাইনাল খেলিয়ে অবসর নিয়েছেন ইয়ান গোল্ড। মাইকেল গগ নয়টি টেস্ট ম্যাচ, ৫৯টি ওয়ানডে এবং ১৪টি টি২০ ম্যাচ খেলেছিলেন। অন্যদিকে জোয়েল উইলসন খেলেছিলেন ১৩টি টেস্ট, ৬৩ ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি।

আইসিসির আম্পায়ার ও রেফারিদের সিনিয়র ম্যানেজার আদ্রিয়ান গ্রিফিথ জানান, এলিট অফিসিয়াল হিসেবে থাকা খুবই চ্যালেঞ্জিং কাজ। প্রতিটি সিদ্ধান্তই কোটি কোটি সমর্থক খুঁটিয়ে দেখবে। তাছাড়া প্রতি বছরই পারফরম্যান্স বিচার করা হয় প্রত্যেক আম্পায়ারের।

“আমরা সৌভাগ্যবান কয়েকজন চমৎকার অফিসিয়ালকে পেয়েছি যারা কাজটির চাপ সামলাতে পারেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ধারাবাহিক ভাবে সেটা করে যেতে পারেন।”

এলিট প্যানেলের বাকি আম্পায়াররা হলেন- আলিম দার, কুমার ধর্মসেনা, ম্যারাইস ইরাসমাস, ক্রিস গাফফানে, রিচার্ড ইলিংওয়ার্থ, রিটার্ড কেটেলবরো, নাইজেল লং,  ব্রুস অক্সেনফোর্ড, পল রাফায়েল এবং রড টাকার।

এই তালিকায় থাকা ম্যাচ রেফারিরা হলেন ডেভিড বুন, ক্রিস ব্রড, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ডি পাইক্রফট, রিচি রিচার্ডসন এবং জাভাগল শ্রীনাথ। এই তালিকা অপরিবর্তিতই রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত