ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে নাখোদা মসজিদ সংলগ্ন জাকারিয়া স্ট্রিট। কলকাতার আতর সাম্রাজ্য আটকে গেছে এ অঞ্চলে। এখানে আলাদা জায়গা করে নিয়েছে খুদা বক্স ও নবি বক্স পারফিউমার্স।
১৮২৪ সালে তৈরি এই দোকানে একসময় আতরের ক্রেতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
তালিকায় নেতাজি থেকে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি খান, নবাব ওয়াজিদ আলি শাহ'র নামও রয়েছে।
কলকাতায় আতরের ব্যবহার বাড়ে লখনউর নির্বাসিত নবাব ওয়াজেদ আলি শাহ আসার পর। ১৮৫৬ সালে নবাব ওয়াজেদ আলি কলকাতায় আসেন। তার আগে ১৮২৪ সালে খুদা বক্স ও তার ছেলে নবি বক্স কনৌজের কারখানা থেকে সুগন্ধি নিয়ে আসেন কলকাতায়।
জানা গেছে, রাস্তায় তেমন আলোর ব্যবস্থা না থাকায় ভোর পাঁচটা থেকে শুরু হত বেচা-কেনা। সন্ধ্যায় বন্ধ হয়ে যেত দোকান।
রবীন্দ্রনাথ ঠাকুর, মৌলানা আবুল কালাম আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি খান, প্রয়াত রাজ্যপাল নুরুল হাসান, নবাব ওয়াজিদ আলি শাহ ও পরে তাংর বংশধরদের কাছে আতর বিক্রি করতেন খুদা বক্স।
খুদা বক্স ও নবি বক্স পারফিউমার্সের নবম বংশধর নেয়াজউদ্দিন আল্লা বক্স ও সফিকুদ্দিন আল্লা বক্স বলেন, আমরা শুনেছি রবীন্দ্রনাথের গোলাপ আর জুঁইয়ের গন্ধ।তখন এ শহরেও আতর তৈরি হতো। বেঙ্গল কেমিক্যালসের উল্টো দিকে ফুলের বাগিচা ছিল। সেখানকার ফুল দিয়ে অনেক আতর তৈরি হয়েছে। এখন মুম্বই, কনৌজ থেকেই আতর আসে।
সূত্র: কলকাতা ২৪*৭ ডাটকম।
