বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার ম্যাচ দিয়ে শনিবার শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে দুই ম্যাচ হাতে রেখেই ২০১৮-১৯ মৌসুমের লিগ শিরোপা নিশ্চিত করেছিল এবারই প্রথম প্রিমিয়ারে ওঠে আসা বসুন্ধরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন ম্যাচ শেষে শিরোপা জয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি। একই সঙ্গে লিগের সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড়দের হতেও তুলে দেওয়া হয়েছে পুরস্কার।
আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বসুন্ধরা কিংসের হয়ে খেলা কোস্টারিকান খেলোয়াড় দানিয়েল কলিনদ্রেস। ২০১৮ ফিফা ফুটবল বিশ্বকাপে যিনি খেলেছেন। ২২ গোল করে আসরের সেরা গোলদাতা হয়েছেন নাইজেরিয়ান খেলোয়াড় রাফায়েল।
২৪ ম্যাচে ২০ জয়, ৩ ড্র ও ১ হারে মোট ৬৩ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
এক নজরে দেখে নেওয়া যাক কারা কোন পুরস্কার পেলেন-
চ্যাম্পিয়ন: বসুন্ধরা কিংস।
সেরা উদীয়মান খেলোয়াড় : রবিউল হাসান (আরামবাগ ক্রীড়া সংঘ)
সেরা গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা (শেখ রাসেল ক্রীড়াচক্র)
সর্বোচ্চ গোলদাতা: রাফয়েল ওডোউইন (শেখ রাসেল)
সেরা খেলোয়াড়: দানিয়েল কলিনদ্রেস (বসুন্ধরা কিংস)
সেরা কোচ: অস্কার ব্রুজোন (বসুন্ধরা কিংস)
ফেয়ার প্লে ট্রফি: শেখ রাসেল ক্রীড়াচক্র।
