মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটা গ্রামে গতকাল শনিবার সকালে ইতি আক্তার (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বেলা ১১টার দিকে বাবার বাড়ির বসতঘরের শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মাসুম রাঢ়ীকে (৩০) আটক করা হয়েছে।
মাত্র ১৫ দিন আগে শ্রীনগরের মজিদপুর দয়াহাটা গ্রামের সাধু খানের মেয়ে ইতি আক্তার ও সিরাজদিখান উপজেলার ইছাপুরার আজাহার রাঢ়ীর ছেলে মাসুম রাঢ়ী পালিয়ে বিয়ে করেন।
ইতির বড় বোনের স্বামী মো. রহমান জানান, কয়েক দিন আগে স্বামীকে সঙ্গে করে বাবার বাড়ি বেড়াতে আসে ইতি। এরই মধ্যে ইতি জানতে পারে স্বামী মাসুমের আরও দুই স্ত্রী রয়েছে। তিনি অভিযোগ করেন মাসুম রাঢ়ীই গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে ইতিকে।
শ্রীনগর থানার ওসি ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মাসুম রাঢ়ীকে আটক করা হয়েছে।
