প্রথম দিনে কপারটেকের দাম বেড়েছে ৩৪৫%

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১০:৩৭ পিএম

পুঁজিবাজারে লেনদেন শুরুর প্রথম দিনেই কপারটেক ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বেড়েছে সাড়ে ৩ গুণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার শেয়ারটির লেনদেন হয় ৩০ থেকে ৪৫ টাকা ৫০ পয়সার মধ্যে। ডিএসইতে শেয়ারের সমাপনী দর দাঁড়ায় ৪৪ টাকা ৮০ পয়সা, যা অভিহিত মূল্যের চেয়ে ৩৪ টাকা ৫০ পয়সা বেশি। এ হিসেবে শেয়ারটির দাম বেড়েছে ৩৪৫ শতাংশ।

ডিএসইতে গতকাল কোম্পানিটির ৭৬ লাখ ২৩ হাজার শেয়ার কেনাবেচা হয়। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের মূল্য-আয় অনুপাত দাঁড়িয়েছে ৬৫। জুলাই ’১৮-মার্চ ’১৯ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির কর পরিশোধের পর নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা। আইপিও শেয়ারসহ কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১ টাকা ৯১ পয়সা। ২০১৭-১৮ হিসাব বছরে কপারটেকের ইপিএস ছিল ২ টাকা ৬০ পয়সা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত