ইস্ট-ওয়েস্ট প্রপার্টির পাথর নেবে তমা গ্রুপ

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১০:৪০ পিএম

তমা গ্রুপের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে উন্নতমানের পাথর (ব্যালেস্ট) সরবরাহ করবে বসুন্ধরা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান ইস্ট-ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেড। রাজধানীর হোটেল ওয়েস্টিনে গত রবিবার দুই প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও তমা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান ভূঁইয়া।

উন্নতমানের পাথর (ব্যালেস্ট) ব্যবহার করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদ্দেশ্যে ইস্ট-ওয়েস্ট প্রপার্টি ও তমা গ্রুপের মধ্যে এই চুক্তি হয়েছে। তমা গ্রুপের উল্লেখযোগ্য চলমান প্রকল্পের মধ্যে রয়েছে দোহাজারী-চকরিয়া রেললাইন প্রকল্প।

সংশ্লিষ্টরা জানান, দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে নির্মাণ প্রকল্পগুলোর কাজ সঠিকভাবে ও সঠিক সময়ে শেষ করা জরুরি। বসুন্ধরা গ্রুপের মতো বৃহৎ প্রতিষ্ঠানের ভূমিকা এক্ষেত্রে উল্লেখযোগ্য বলে বিশেষজ্ঞদের অভিমত। এ চুক্তি স্বাক্ষরের ফলে নির্মাণ প্রকল্পগুলো আরও গতিময় হবে বলে আশা করেন তারা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন  ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান, চিফ ফিনান্সিয়াল অফিসার (সেক্টর সি) মির্জা মুজাহিদুল ইসলাম, চিফ মার্কেটিং অফিসার (সিমেন্ট সেক্টর) খন্দকার কিংশুক হোসেন, হেড অব মার্কেটিং (সেক্টর সি)  মো. তৌফিক হাসান, জিএম (সেলস-সিমেন্ট সেক্টর) ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, এজিএম (সেলস) এ কে এম রাশেদ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তমা গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক, জেনারেল ম্যানেজার (প্রকিউরমেন্ট) মো. মাহবুবুর রহমানসহ অন্য কর্মকর্তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত