গত বছর চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল লিভারপুল। কিন্তু ম্যানচেস্টার সিটির সঙ্গে পেরে ওঠেনি ইংলিশ লিগে। মাত্র ১ পয়েন্ট পেছনে থেকে রানার্সআপ হতে হয় তাদের। এবারের লিগ শুরু হওয়ার ছয় দিন আগে গত রবিবার কমিউনিটি শিল্ডে মুখোমুখি হয়েছিল দল দুটি। ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকে ৫-৪ গোলে লিভারপুলকে হারিয়ে মৌসুমের শুরুতে শিরোপা স্বাদ পায় পেপ গার্দিওলার দল ম্যানসিটি।
তবে হেরেও দলের পারফরম্যান্সে খুশি লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। বলেছেন, ‘ম্যানচেস্টার সিটির জন্য তৈরি হতে হলে মৌসুম শুরুর আগে তাদের সঙ্গে খেলতে হবে। তাদের মতো অন্য কোনো দল খেলে না। প্রথমার্ধে তারা ভালো খেলেছে। পজিশন অনুযায়ী আমরা কিছুটা সমস্যায় পড়েছিলাম।’
