গৌরী খান বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্ত্রী হলেও নিজস্ব পরিচিতি গড়ে নিয়েছেন।
প্রযোজক হওয়ার পাশাপাশি গৌরী একজন সফল ইন্টেরিয়র ডিজাইনার। মডেল হিসেবে দেখা গেছে টিভি পর্দায়। নিয়মিত হাজিরা দেন চলচ্চিত্র সংশ্লিষ্ট আয়োজনে।
এ ছাড়া মা হিসেবেও তিন সন্তান সুহানা, আরিয়ান ও আব্রাহামের জন্য খবরের শিরোনামে আসেন নিয়মিত।
আর অবশ্যই শাহরুখের কিং খান হওয়ার পেছনে গৌরীর অবদান সবচেয়ে বেশি।

এবার তিনি ঘুরে দেখালেন নিজেদের বাংলো মান্নাতের অন্দরমহল। সেই ছবি তুলে এনেছে লাইফ স্টাইল সাময়িকী ‘ভোগ ইন্ডিয়া’।

শাহরুখের বাড়ি নিয়ে অনেকেই আগ্রহ রয়েছে। যার অনেকটা দেখা গিয়েছিল ‘ফ্যান’ সিনেমায়। এবার এলো ম্যাগাজিনের পাতায়।

এই ফটোশুটের একাধিক ছবি নিজেদের ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করেছেন শাহরুখ খান এবং গৌরী খান। ভোগ ইন্ডিয়াও তাদের অফিশিয়াল পেজ থেকে শেয়ার করেছে মান্নাতের অন্দরমহলের এক্সক্লুসিভ ছবি।

সাময়িকীটির এবারের প্রচ্ছদ শিরোনামে ‘মান্নাত আনসিন’। অর্থাৎ, মান্নাতের এমন ছবি পাঠকরা আগে কখনো দেখেননি। আর অবশ্যই গৌরীকে দারুণ দেখাচ্ছে।
