হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কমছে দাবি স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ০৫:৩১ পিএম

হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কমে আসছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, “দেশের সাধারণ মানুষ ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়ার কারণেই এটা সম্ভব হয়েছে।”

মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ডেঙ্গু রোগীদের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, “এই সময়ে সারাদেশে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ১ হাজার ২০০ জন। এর আগের ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) এ সংখ্যা ছিল ২ হাজার ৯৩ জন।”

জাহিদ মালেক, বর্তমানে সারাদেশে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৭ হাজার ৫৪৭ জন। সোমবার এই সংখ্যা ছিল ৮ হাজার ছয়জন।

এ পর্যন্ত ডেঙ্গুতে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৪০ জন বলে জানান তিনি। যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত