পুরুষ মডেলের সঙ্গে এ কী অসভ্যতা মার্কিন গায়িকার!

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ০১:২৪ পিএম

মার্কিন গায়িকা কেটি পেরির জনপ্রিয়তা বিশ্বজুড়ে। এবার অসভ্য আচরণের জন্য খবরের শিরোনাম হলেন তিনি।

একাধিক সংবাদমাধ্যম জানায়, ‘ডার্ক হর্স’ গায়িকার বিরুদ্ধে প্রকাশ্যে যৌন হেনস্তার অভিযোগ আনলেন মডেল জোশ ক্লস।

অভিযোগ, হঠাৎ-ই জোশের অন্তর্বাস টেনে নামিয়ে দেন কেটি। উদ্দেশ্য ছিল, বন্ধুমহল ও পার্টিতে উপস্থিত সবাইকে এই পুরুষ মডেলের গোপনাঙ্গ দেখানো।

এই ঘটনায় কেটি পেরির ওপর ভীষণ ক্ষুব্ধ হয়েছেন জোশ ক্লস। প্রকাশ্যে যৌন নিগ্রহের অভিযোগ আনেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় জোশ লেখেন, “ক্ষমতায় থাকা মেয়েরা কতটা জঘন্য হতে পারেন, এটা তার প্রমাণ।”

গায়িকার ‘টিনএজ ড্রিম’ মিউজিক ভিডিও’তে দেখা গেছে জোশকে।

অবশ্য এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি কেটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত