কোরবানি নিয়ে বিল গেটস'র ভুয়া টুইট ফেসবুকে ভাইরাল

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ০৫:৩৮ পিএম

ঈদুল আজহায় পশু কোরবানিকে সমর্থন করে বিল গেটস এর দেওয়া একটি টুইট ভাইরাল হয়েছে ফেসবুকে। তবে অনুসন্ধানে জানা গেছে এমন কোনো টুইট বিশ্বের ধনী এ ব্যক্তি, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা কখনো করেননি।

ভাইরাল হওয়া টুইটে বিল গেটস এর অ্যাকাউন্টে ফটোসপের মাধ্যমে বক্তব্যটি যুক্ত করা হয়।

যাতে লেখা ছিল, 'আমি মুসলমানদের পশু কোরবানি নিয়ে কোনো টুইট দেখতে চাই না, প্রতিদিন প্রায় এক মিলিয়ন পশু কেএসফসি, ম্যাকডোনাল্ড, বার্গার কিং'র কারণে জবাই হয়, যারা ধনীদের আরো ধনী করে প্রচুর পরিমাণ অর্থ কামাইয়ের মাধ্যমে। তবে ঈদের সময় মুসলিমরা গরীবদের বিনামূল্যে মাংস বিতরণ করে, যা দেখে তোমাদের মাথা খারাপ হয়ে যায়'।

বিল গেটস এর টুইটার অ্যাকাউন্টে গিয়ে দেখা যায় তিনি এমন কোনো টুইট করেননি। 

তবে একই টুইট করা হয়েছে কুর্দিস্তানি নামে একটি অ্যাকাউন্ট থেকে। যা আগস্টের ১০ তারিখ প্রকাশ হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত