লাইন মেরামত করতে গিয়ে পল্লীবিদ্যুৎকর্মীর মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০৮:৩৮ এএম

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় পল্লী বিদ্যুতের লাইনম্যান সাকিবুল হাসানের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টায় গড়েয়া বাজারে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুৎ কর্মী সাকিবুল হবিগঞ্জ জেলা শহরের নয়ানী গ্রামের কুতুব উদ্দিনের ছেলে।

পল্লী বিদ্যুতের জিএম আবু আশরাফ মো. সালেহ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় লাইন মেরামতের জন্য গড়েয়া বাজারে যায় সাকিব। এরপর কাজ করতে গিয়ে অসাবধনতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় সাকিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত