সৌদি আরবে বাস দুর্ঘটনায় বাংলাদেশি হাজি নিহত

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০৫:২৭ পিএম

সৌদি আরবে বাস দুর্ঘটনায় এক বাংলাদেশি হাজি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল সোয়া ১১টায় মদিনা থেকে ১০০ কিলোমিটার দূরে ওয়াজুল ফারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি বাংলাদেশি হাজিদের বহন করছিল। হজ পালনের পর মদিনায় মহানবীর (সা.) কবর জিয়ারতে যাচ্ছিলেন ওই বাংলাদেশিরা। তবে, নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি বলে তিনি জানান।

প্রেস সচিব জানান, বাসের চাকা ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটিতে মোট ৩৫ জন ছিলেন।

আহতদের চারজনকে ওয়াজুল ফারা হাসপাতাল, আটজনকে কিং ফাহাদ হাসপাতাল, সাতজনকে মিকাত হাসপাতালে, দুজনকে ওহুদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ফখরুল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত