রাঙ্গামাটিতে সেমিনার

নির্বিচারে বন ধ্বংসের কারণে পাহাড়ে পানির উৎস শুকিয়ে গেছে

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১১:১৭ পিএম

রাঙ্গামাটিতে আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে বক্তারা বলেছেন, নির্বিচারে বন ধ্বংসের কারণে পাহাড়ে পানির উৎস শুকিয়ে গেছে। এসব পানির উৎস সংরক্ষণে বনায়নের বিকল্প নেই। এ জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। গতকাল শনিবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। সেমিনারে বক্তব্য রাখেন রাঙ্গামাটির সাংসদ দীপংকর তালুকদার, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ও পুলিশ সুপার মো. আলমগীর কবির প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. সঞ্জীব কুমার ভুচার ও মো. শহীদুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত