ধর্ষণের পর গার্মেন্টসকর্মী হত্যা

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২২ বছর পর গ্রেপ্তার

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১২:১১ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে ধর্ষণের পর হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিদ্দিকুর রহমানকে (৫৫) ২২ বছর পর পুলিশ গতকাল শনিবার ভোরে গ্রেপ্তার করেছে। সিদ্দিকুর রহমানের বাড়ি উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামে।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, গার্মেন্টসকর্মী সাথী খাতুনকে (১৬) ধর্ষণের পর হত্যার দায়ে সিদ্দিকুর রহমানকে (৫৫) অভিযান চালিয়ে পাবনা জেলার ফরিদপুর থানার ডেমরা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, সিদ্দিকুর রহমান শাহজাদপুর পৌর সদরের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে সাথীকে বেশি বেতনে গার্মেন্টসে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ১৯৯৫ সালের ৩০ অক্টোবর ঢাকায় নিয়ে যায়। এরপর ১ বছর অজ্ঞাত স্থানে আটকে রেখে তাকে ধর্ষণ করে। ১৯৯৬ সালের ২৪ নভেম্বর তাকে ধর্ষণের পর শ^াসরোধে হত্যা করে।

২০১২ সালের ২৬ জানুয়ারি সিরাজগঞ্জ নারী ও শিশুনির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীন কারাদ- প্রদান করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত