সদর উপজেলার গড়েয়া বাজারে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাকিবুল হাসান নামে এক পল্লীবিদ্যুতের কর্মীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। সাকিবুল হবিগঞ্জ জেলা শহরের নয়ানী গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। এ ছাড়া গতকাল শনিবার দুপুরে নাগর নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবু বক্কর সিদ্দিক (১৯) নামে এক কলেজছাত্র মারা যান। হরিপুর উপজেলার দেহট্ট গ্রামের আবদুল লতিবর রহমানের ছেলে আবু বক্কর এবার এইচএসসি পাস করেছিলেন।
×
