চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ। এ সময় তিনি দ্রুত তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দেন এবং আইএসপিআর ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
রবিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের মেজর আবু সাঈদ গোলাম মওলা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
