‘টিকটক’ ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১১:২৫ এএম

সেলফি তোলার সময় এ ধরনের দুর্ঘটনা হরহামেশাই ঘটে। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে ‘টিকটক’ ভিডিও আসক্তি। রেল লাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও করার সময় প্রাণ গেছে স্কুলছাত্রের।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার কার্টিং রেলগেটের অদূরে। নিহতের নাম নুর আনসারি।

জানা গেছে, রবিবার রাতে চার বন্ধু মিলে পুরুলিয়ার কার্টিং রেলগেটের কাছে ‘টিকটক’ ভিডিওর শুটিং করতে গিয়েছিল নুর।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জি নিউজ জানায়, রেললাইনের ধারে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ মোবাইলে ভিডিও করছিল তারা। স্থানীয়দের বেশ কয়েকজন তাদের বাধাও দেয়। কিন্তু সচেতন হয়নি তারা। বরং বাধা পেয়ে লাইনের ধারেই কিছুদূর এগিয়ে গিয়ে তারা ভিডিও করতে মগ্ন হয়ে পড়ে।

আচমকাই পেছন থেকে এসে পড়ে বরাভূম-আসানসোল ট্রেন। হর্ন বাজলেও ভিডিও করতে মগ্ন নুর তা শুনতে পায়নি। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে সে। আহত হয় তার বন্ধুরাও।

টেনের ধাক্কায় মাথা ও নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে নুরের। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নুরকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত