৫ কোটি টাকা আত্মসাৎ

কিশোরগঞ্জের হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল গ্রেপ্তার

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০৪:০৭ এএম

ভূমির ক্ষতিপূরণের ৫ কোটি টাকা আত্মসাৎ মামলার চার্জশিটভুক্ত আসামি কিশোরগঞ্জের হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বিকেলে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্র জানায়, ওই মামলায় চার্জশিটভুক্ত আসামি কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামসহ ৯ জন। ভূমি অধিগ্রহণের ৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ২০১৮ সালের ১৭ জানুয়ারি সেতাফুলকে গ্রেপ্তার ও মামলা করে দুদক। ভূমির ক্ষতিপূরণের প্রায় ১৪ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলাম, এ অভিযোগে অনুসন্ধান শুরু করেছিল দুদক। এরপরই কিশোরগঞ্জের জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. সৈয়দুজ্জামানের বাসা থেকে ৯২ লাখ টাকা উদ্ধার করে দুদকের তদন্ত দল।

আসামিদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও সরকারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কিশোরগঞ্জের এলএ (ভূমি অধিগ্রহণ) কেস নম্বর ১০/২০১৬-১৭-এর ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত