এডিস মশার লার্ভা পাওয়ায় সিলেটে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১১:০৬ পিএম

সিলেট দক্ষিণ সুরমার কদমতলীতে দোকানের সামনে ফেলে রাখা টায়ারের পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি একটি প্রতিষ্ঠানের মালামাল জব্দ করেছে সিটি করপোরেশন। গতকাল অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, গতকাল সিটি করপোরেশনের অভিযানেও তিনটি দোকানের সামনে রাখা টায়ারের পানিতে লার্ভা পাওয়া যায়। এজন্য ঢাকা মোটরসকে ৫০ হাজার টাকা, কাকলি মোটরসকে ১০ হাজার টাকা জরিমানা এবং ভাই ভাই মোটরসের কিছু মাল জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত