ঠাকুরগাঁওয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১২:২৮ পিএম

ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের বি-আখড়া নামকস্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৪ জন।

শনিবার সকাল পৌনে ৬টায় সদর উপজেলার বি-আখড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইউসুফ আলী (৪৫) । তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। দুর্ঘটনায় পড়া তাজ পরিবহনের নৈশকোচে চালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

আহত ১৪ জনের মধ্যে ৯ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী নৈশ কোচ তাজ পরিবহন সদর উপজেলার বি-আখড়া জেলা বন বিভাগ কার্যালয়ের সামনে এসে পৌঁছালে গাছের সাথে ধাক্কা খায়। এতে ওই যাত্রীবাহী বাসটি উল্টে ১৫জন আহত হয়। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর কোচের হেলপার ইউসুফ মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পঞ্চগড় জেলার ময়দানদিঘি হাইওয়ে থানা পুলিশের এএসআই নাজমুল হক বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এরপর পুরো গাড়িটি উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। এরপর এক ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত