নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্ধুর হাতে শফিকুল ইসলাম নামের (১৮) এক যুবক খুন হয়েছে। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে শুক্রবার দিনগত রাত সাড়ে ১টার দিকে তার মুত্যু হয় বলে জানান দুর্গাপুর থানার ওসি (তদন্ত)।
নিহত শফিকুর উপজেলার গুজিরকোনা গ্রামের আবু হানিফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শফিকুল ও তোবারক মিয়া পরস্পর বন্ধু। প্রায়ই তারা একসাথে গাঁজা সেবন করতেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার গুজিরকোনা গ্রামে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ওই গ্রামের মজিবুর মাস্টারের বাড়ির পাশে নিহত শফিকুলকে একই গ্রামের মৃত হেলালুদ্দিনের ছেলে তোবারক মিয়া (২৬) ছুরিকাঘাত করে। ঘটনার সময় শফিকুলের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই রাত পৌনে ১১টার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে রাত ১টার দিকে শফিকুল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহবুব বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামিকে গ্রেপ্তারের জন্য এস ড্রাইভ (সেভারেল) অর্থাৎ প্রতি থানায় একযোগে তথ্য পাঠিয়ে ট্র্যাকিং চলছে।
