সিলেট চেম্বার নির্বাচনে ২২ পদে ৫৪ প্রার্থী

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১১:৩৭ পিএম

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০১৯-২১ মেয়াদের নির্বাচন আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীদের মনোনয়নপত্র গ্রহণ গত বুধবার  শেষ হয়েছে। এবারের নির্বাচনে চেম্বারের ২২টি পরিচালক পদে ৫৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে অর্ডিনারি (একক) ৩৪, অ্যাসোসিয়েট (একক) ১১, অ্যাসোসিয়েট (সম্মিলিত) ১, গ্রুপ (একক) ৭ ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে ১টি মনোনয়নপত্র জমা পড়েছে।

সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে নির্বাচন বোর্ড বদ্ধপরিকর। তিনি এ ব্যাপারে চেম্বারের সব সদস্যের সহযোগিতা কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত