জাতিকে নেতৃত্বশূন্য করতেই ২১ আগস্টের হামলা সংঘটিত হয়েছিল : স্পিকার

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০২:৩৪ এএম

২১ আগস্ট গ্রেনেড হামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিকে নেতৃত্ব শূন্য করতেই সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, ‘সেই হামলায় আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হয়েছিলেন। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এমন জঘন্যতম পরিকল্পিত হত্যাকান্ডের নজির বিশ্বে বিরল।’ গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির আইভি রহমান মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, ‘নারীদের রাজনীতিতে আসার পথটা মসৃণ ছিল না। কিন্তু আইভি রহমান সারাজীবন নারীদের রাজনীতিতে এগিয়ে নিতে কাজ করে গেছেন। তিনি আন্দোলন সংগ্রামের পাশাপাশি গঠনমূলক কাজও করেছেন, যাতে নারীরা নিজেদের প্রতিষ্ঠার মাধ্যমে এগিয়ে যেতে পারেন। আইভি রহমান নারীদের নিকট অনুকরণীয় হয়ে থাকবেন বলে তিনি উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত