পরিবেশবান্ধব উপায়ে চামড়া প্রক্রিয়ার তাগিদ

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১০:৪০ পিএম

রপ্তানিযোগ্য চামড়া ও চামড়াজাত পণ্যের গুণগত মান বজায় রাখতে কাঁচা চামড়া মানসম্মতভাবে পরিবেশবান্ধব উপায়ে প্রক্রিয়াকরণ ও  সংরক্ষণের তাগিদ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে চামড়াশিল্পসংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে। অংশীজনদের নিয়ে শিগগির আরও একটি  সভা করা হবে।

রপ্তানিতে সম্ভাবনাময় চামড়া খাত উন্নয়নে করণীয় পর্যালোচনার লক্ষ্যে গতকাল রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জ্যেষ্ঠ সচিব মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ট্যারিফ কমিশন, রপ্তানি উন্নয়ন ব্যুরো, প্রাণিসম্পদ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত