বঙ্গবন্ধু কোনো দল বা গোষ্ঠীর নয় সারা বিশ্বের : পলক

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১১:৫৭ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দল বা গোষ্ঠীর নয়, সারা বিশ্বের বলে মনে করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু পরাধীন বাঙালি জাতিকে কাক্সিক্ষত স্বাধীনতা দিয়েছেন। বঙ্গবন্ধু শুধু স্বাধীনতা দিয়েই ক্ষান্ত হননি, বাঙালি জাতির জন্য সংবিধান রচনা করে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাÑ এই পাঁচটি মৌলিক অধিকার সংবিধানে নিশ্চিত করে গেছেন।’

আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী পলক।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধীচক্র মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। দীর্ঘ ২১ বছর তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ও বুঝতে না দিয়ে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে।’ বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের মাধ্যমে উন্নত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন বলে এ সময় উল্লেখ করেন আইসিটি প্রতিমন্ত্রী। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কিউরেটর নজরুল ইসলাম খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত