পুলিশ হত্যার আসামি গো-রক্ষকদের ফুল দিয়ে বরণ, ভিডিও ভাইরাল

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০৩:০২ পিএম

ভারতে উত্তরপ্রদেশে গো হত্যার গুজবে সৃষ্ট সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় জামিনে মুক্তি দেওয়া হয়েছে অভিযুক্ত ছয়জনকে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, শনিবার অভিযুক্ত ছয়জন জামিনে মুক্তি পাওয়ার পর তাদের গলায় ফুলের মারা পরিয়ে দেওয়া হয়। এ সময় ‘জয় শ্রীরাম’, ‘বন্দেমাতরম’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে দেখা যায় স্থানীয় হিন্দু নেতা-কর্মীদের। 

পুলিশ কর্মকর্তার অভিযুক্তদের বরণ করে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এতে দেখা যায়, আসামিদের মিষ্টি খাইয়ে তাদের সঙ্গে সেলফি তোলা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের শুরুতে বুলন্দশহরের মহাভ গ্রামে মৃত গরুকে ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। এতে এলাকা জুড়ে ব্যাপক ভাঙচুর চালায় প্রায় ৪০০ মানুষ। বহু গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশ কর্মীদের লক্ষ করে গুলিও ছোড়া হয়। সেই ঘটনায় নিহত হন ইন্সপেক্টর সুবোধ কুমার সিংসহ দুজন। 

ঘটনার কিছুদিন পর গ্রেপ্তার করা হয় হিন্দু সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার সদস্য শিখর আগরওয়ালকে।

একটি ভিডিওতে তাকে বলতে দেখা যায়, ইন্সপেক্টর সুবোধ কুমার সিং দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি তাকে খুন করতে চেয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত