দিনাজপুরের হাবিপ্রবি

২৯ আগস্ট শুরু আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১০:২৬ পিএম

আগামী ২৯ আগস্ট দেশ-বিদেশের শিক্ষার্থীদের নিয়ে দিনাজপুরের হাবিপ্রবি ক্যাম্পাসে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন।

সম্মেলন আয়োজন উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টার দিকে দিনাজপুর প্রেস ক্লাব সম্মেলন কক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ছায়া জাতিসংঘ সংস্থার সাধারণ সম্পাদক আজাদ মুহাম্মদ ফয়সাল।

আজাদ মুহাম্মদ ফয়সাল বলেন, ‘হাবিপ্রবিতে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনে দেশ ও বিদেশের প্রায় ২৩টি বিশ্ববিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এতে আরও অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন স্কুুল-কলেজ পর্যায়ের প্রতিনিধিরা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সম্মেলন উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম।

সম্মেলনের মূল সমন্বয়ক ও হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি নুরে আলম সাংবাদিকদের জানান, এই মহাকর্মযজ্ঞ সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত