বাণিজ্য মন্ত্রণালয়ে সভা

সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১২:৩২ এএম

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন সফররত সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের প্রতিনিধিরা। গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ আগ্রহের কথা জানান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ ব্যবসায়িক ক্ষেত্রে ওয়ানস্টপ সার্ভিস সেবাসহ কোম্পানি গঠনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ডিজিটালাইজেশন, আমদানি-রপ্তানির সনদ গ্রহণ প্রক্রিয়া তুলে ধরে সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। এ সময় সফরকারী দলের প্রধান সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের নির্বাহী পরিচালক সুওয়েই চেই বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত