গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ শ্রমিক নিহত

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১১:৩৪ এএম

গাজীপুরের চন্দ্রা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নন্দন পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ও জারযিদ স্থানীয় একটি কারখানার শ্রমিক বলে জানা গেছে।

কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সকালে গাজীপুরের চন্দ্রা-নবীনগর মহাসড়কের বাড়ইপাড়ার নন্দন পার্কের সামনে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তিন চাকার এক অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত