শর্তাধীন মুক্তিতে রাজি নন কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১২:৩০ এএম

শর্ত সাপেক্ষে মুক্তিতে রাজি নয় জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ। গত তিন সপ্তাহ ধরে বন্দি আছেন এই দুই নেতা। ৩৭০ ধারা বাতিলের সময় তাদের বন্দি করা হয়।

এনডিটিভি জানায়, সাবেক এ দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে নিজে দেখা করতে গিয়েছিলেন জম্মু-কাশ্মীরের বর্তমান রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি তখন প্রস্তাব দেন অজ্ঞাত স্থান থেকে তাদের নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার। যদিও শর্ত দেন বন্দিদশা থেকে মুক্তি পেলেও, সমর্থকদের নিয়ে কোনো সভা-সমাবেশ করতে পারবেন না তারা। তবে এমন শর্ত মানতে রাজি হননি মেহবুবা এবং ওমর।

যদিও সত্যপাল মালিক দাবি করেছেন, তেমন কোনো প্রস্তাব নিয়ে তিনি মেহবুবা এবং ওমরের সঙ্গে দেখা করেননি। কারণ হিসেবে তার ব্যাখ্যা, কাউকে আটক করা বা ছাড়ার সিদ্ধান্ত রাজ্যপাল নেন না। এদিকে এ বিষয়ে এখন পর্যন্ত কেন্দ্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত