লোভ-লালসা ত্যাগ করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের আহ্বান ত্রাণ প্রতিমন্ত্রীর

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১২:১৫ এএম

প্রকৌশলীদের নিজ নিজ অবস্থান থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে লোভ-লালসা ত্যাগ করে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, ‘বর্তমান সরকার জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। শোকাবহ আগস্টে এই শোককে শক্তিতে রূপান্তর করে সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

গতকাল শুক্রবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) সাভার-ধামরাই শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতাবিরোধীরাই ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। প্রকৌশলীদের নিজ নিজ অবস্থান থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে লোভ-লালসা ত্যাগ করে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়নে সহযোগিতা করতে হবে। তবেই বাংলাদেশ উন্নত এবং সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।’

সাভার পৌরসভা মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং রক্তদান কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইডিইবির সাভার-ধামরাই শাখার সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত