ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার জ্যামাইকা টেস্টে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন ক্যারিবীয় দলের রাহকিম কর্নওয়াল। ম্যাচটির মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পাশাপাশি অন্যরকম রেকর্ড গড়েছেন এই অফস্পিন-অলরাউন্ডার। টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ভারী খেলোয়াড় তিনি!
৬ ফুট ৫ ইঞ্চি লম্বা কর্নওয়ালের ওজন ১৪০ কেজি। এত ওজনের টেস্ট ক্রিকেটার আগে দেখেনি কেউ। এতদিন সবচেয়ে ভারী টেস্ট ক্রিকেটারের রেকর্ড ছিল সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ওয়ারউইক আর্মস্ট্রংয়ের। তার ওজন ছিল ১৩৩ থেকে ১৩৯ কেজি।
জ্যামাইকা টেস্টে শুক্রবার ভারতের বিপক্ষে টেস্ট ক্যাপ পেয়েছেন ‘মাউন্টেন ম্যান’ নামে খ্যাত কর্নওয়াল। অভিষেকের দিন পারফরম্যান্স দিয়েও নজর কেড়েছেন। নিয়েছেন চেতেশ্বর পূজারার উইকেট!
অন্যদিকে শুক্রবার জ্যামাইকা টেস্টের প্রথম দিনটা ভালো অবস্থানে থেকে শেষ করেছে ভারত। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা দলটির দিন শেষে সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২৬৪ রান।
৭৬ রান করে উইকেট ছাড়া হন অধিনায়ক বিরাট কোহলি। ৫৫ রান করেন ওপেনার মায়াঙ্কা আগারওয়াল। হানুমা বিহারি ৪২ ও রিশাভ পন্ত ২৭ রানে অপরাজিত আছেন।
৩৯ রানে তিনটি উইকেট নেন উইন্ডিজ বোলার জেসন হোল্ডার।
