বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বাধা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল রবিবার বিভিন্ন মহানগরী, জেলা ও উপজেলায় পালিত হয়েছে। তবে পুলিশের অনুমতি ছিল না বেশিরভাগ স্থানে। দলটির নেতাকর্মীরা খ- খ- সমাবেশের মাধ্যমে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি ও দোয়া মাহফিল এবং কোথাও কোথাও বিক্ষোভের চেষ্টা করে। প্রতিনিধিদের পাঠানো খবর :

বরিশাল : বেলা ১১টায় নগরের সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপিদলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, মহানগর সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান খান ফারুক, মনিরুল আহসান তালুকদার মনির প্রমুখ।

কিশোরগঞ্জ : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি করতে দেয়নি পুলিশ। দুপুরে শহরের রথখলা ময়দান থেকে র‌্যালি নিয়ে শহরে বের হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে দলটি। পরে পুলিশের কথামতো একই স্থানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ করতে হয়। বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল প্রমুখ।

ঝালকাঠি : সকাল ১০টায় শহরের ব্র্যাকমোড়ের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেয়। জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া : পুলিশি বাধার মুখে নির্ধারিত স্থানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করতে পারেনি জেলা বিএনপির নেতাকর্মীরা। সকালে শহরের স্বপ্নিল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হলেও ভোরে কমিউনিটি সেন্টারে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। এ ছাড়া সরকারি কলেজের সামনে থেকে মিছিল বের করতে চাইলে সেখানেও পুলিশ নেতাকর্মীদের বাধা দিয়ে ব্যানার নিয়ে যায়। পরে জেলা বিএনপির সভাপতির বাসভবনে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

জামালপুর : দুপুরে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ করে বিএনপি। জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশের শুরুতে জাতীয় সংগীত, দলীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সেখানে জেলা বিএনপির সহসভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন প্রমুখ।

শরীয়তপুর : পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির সহ-সভাপতি সাংবাদিক আবুল হোসেন সরদার ও ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মান্নান মাদবর প্রমুখ।

পঞ্চগড় : প্রকাশ্যে অনুষ্ঠান, শোভাযাত্রা ও মাইক ব্যবহারের অনুমতি দেয়নি পুলিশ। লিখিত আবেদন নিয়ে পুলিশ সুপারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেও অনুমতি পাওয়া যায়নি বলে আহ্বায়ক কমিটির নেতারা গত শনিবার রাতে পঞ্চগড় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অভিযোগ করেন। এরপরও সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ঝিনাইদহ : সকালে শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্ট চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহ্বায়ক এস এম মশিয়ুর রহমান।

নেত্রকোনা : সকাল ১০টায় ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান। পরে খালেদা জিয়ার রোগ ও কারামুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মেহেরপুর : সকাল ১০টায় মেহেরপুর জেলা বিএনপি র‌্যালি শেষে সমাবেশ করেছে জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন প্রমুখ।

মাগুরা : পুলিশের অনুমতি না পাওয়ায় জেলা বিএনপি র‌্যালি করতে পারেনি। দুপুরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নেতাকর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান জানান, পুলিশের কাছে র‌্যালি করার অনুমতি চেয়েও পাওয়া যায়নি।

হাকিমপুর (দিনাজপুর) : ‘প্রতিষ্ঠাবার্ষিকী দিচ্ছে ডাক, খালেদা জিয়া মুক্তি পাক’ এমন সেøাগানে দিনাজপুরের হাকিমপুরে আলোচনাসভা ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।’’’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত