টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শিকারের রেকর্ড মালিঙ্গার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৮ এএম

ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে ইতিহাস গড়লেন লাসিথ মালিঙ্গা। শহিদ আফ্রিদিকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তিনি। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেট নেওয়ার পথে এই কীর্তি গড়েন। বর্তমানে ৯৯ উইকেট মালিঙ্গার, আফ্রিদির ৯৮।

মালিঙ্গার এই রেকর্ড সত্ত্বেও জিততে পারেনি স্বাগতিকরা। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা কুশল মেন্ডিসের ৫৩ বলে ৭৯ রান ও ডিকভেলার ২৫ বলে ৩৩ রানের সুবাদে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তোলে।

জবাবে নিউজিল্যান্ড ১৯.৩ ওভারে ৫ উইকেটে ১৭৫ রান তোলে। মিচেল ২৫ রানে অপরাজিত ছিলেন, গ্র্যান্ডহোম ৪৪, টেইলর ৪৮ করেন। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে নিউজিল্যান্ড।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত