মেষ : কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন যোগ আছে। ঋণলাভের আভাস পাওয়া যাবে। দুর্ঘটনা যোগ আছে।
বৃষ : প্রশিক্ষিত যুবক-যুবতীদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। স্ত্রীর সম্মান বাড়লেও স্বাস্থ্য ভালো যাবে না। প্রেমে দ্বন্দ্ব দেখা দিতে পারে।
মিথুন : মায়ের দুর্ঘটনা যোগ আছে। বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। স্বাস্থ্যের প্রতি নজর দিন।
কর্কট : বর্তমান বাসায় ঝগড়া বাধতে পারে। কাজে ব্যস্ততা বাড়বে। সংসারে শান্তি থাকবে।
সিংহ : স্বাস্থ্য ভালো যাবে না। সংসারে ঝামেলা দেখা দিতে পারে। আয় বাড়লেও সঞ্চয় হবে না।
কন্যা : ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। কর্মক্ষেত্রে অতৃপ্তি লাগবে। ব্যয় বাড়বে।
তুলা : কর্মে উন্নতি যোগ আছে। সঞ্চয় হবে। কিন্তু বিদেশ ভ্রমণ শুভ নয়।
বৃশ্চিক : নতুন কাজের আভাস আছে। আশা পূরণে ঝামেলা দেখা যায়। স্বাস্থ্য সুস্থ নয়।
ধনু : কর্মক্ষেত্রে দ্বন্দ্ব ও মারামারি যোগ আছে। গায়ের ব্যথা বাড়তে পারে। মানসিক অশান্তি বাড়বে।
মকর : চাকরির ক্ষেত্রে পরিবর্তনে দেরি হতে পারে। স্ত্রীর সহযোগিতা বজায় থাকবে। দূরের ভ্রমণে দুর্ঘটনার ভয় আছে।
কুম্ভ : সব কাজে প্রভাবশালীরা বাধার সৃষ্টি করতে পারে। তবুও নাম-খ্যাতি লাভ হবে। সম্পত্তি লাভের সম্ভাবনা আছে।
মীন : স্ত্রীর সঙ্গে ঝগড়া বাধতে পারে। পাওনা অর্থ আদায় হতে পারে। সর্বত্র সাথীদের সমর্থন পাবেন।
