ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে নরসিংদীতে মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের সামনে আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থা ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার (আমউস) সভাপতি রাখি মনি সিনহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, নরসিংদীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, ভাইস প্রেসিডেন্ট মমিনুল হক প্রমুখ। মেলায় দেশের বিভিন্ন জায়গার ৬০টির বেশি স্টল অংশ নিয়েছে।
