খুলনায় চালককে খুন করে বাঁশবোঝাই ট্রাক ছিনতাই

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৯ এএম

খুলনায় এক ট্রাকচালককে কুপিয়ে হত্যা ও তার ছেলেকে জখম করে বাঁশবোঝাই ট্রাক নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোররাতে নগরীর খানজাহান আলী থানার রূপসা সেতুর বাইপাস সড়কের পাশে চিংড়িখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের শমসের মন্ডল (৫৫) ও আহত তার ছেলে রোকন (৩৮)। নিহত শমসের মন্ডলই ট্রাকটির মালিক।

খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, গতকাল সকাল ৮টার দিকে খানজাহান আলী থানার চিংড়িখালী এলাকার বাইপাস সড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে পাঞ্জাবি ছিল। তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। পার্শ্ববর্তী স্থানে আরও এক ব্যক্তিকে জখম অবস্থায় উদ্ধার করা হয়। দুপুরে তাদের পরিচয় শনাক্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত