গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫২ পিএম

নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় গৃহকর্মী কিশোরীকে (১৪) ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক সাফিউল্লাহ ওরফে এমদাদ বেলালীকে (৪০) মঙ্গলবার বিকেলে জেলে প্রেরণ করেছে আদালত।

অভিযুক্ত এমদাদ বেলালী উপজেলার মধুয়াকোনা এ. ইউ আলম মাদ্রাসার এবতেদায়ী ক্বারী শিক্ষক।

ধর্ষণের ফলে ৫ মাস এক সপ্তাহের অন্তঃসত্ত্বা কিশোরীর মা গত সোমবার রাতে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করে। পরে রাতেই অভিযুক্তকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে ওই থানার ভারপ্রাপ্ত ওসি মীর মাহবুব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিগর মধুয়াকোনা গ্রামের উসমান গণির পুত্র সাফীউল্লাহ বেলালী ওরফে এমদাদ কাজীর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো ওই কিশোরী (১৪)।

কিশোরীর বাবা  এক বছর পূর্বে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায়। সেই সুবাদে বিয়ের প্রলোভনে তাকে একাধিকবার ধর্ষণ করে। 

সাফীউল্লাহ বেলালী মধুয়াকোনা এ. ইউ আলিম মাদ্রাসার এবতেদায়ী ক্বারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন বলে নিশ্চিত করেছেন ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. আজিজুল ইসলাম।

গত ১৮ আগস্ট সকাল ১০টার দিকে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে বিষয়টি মীমাংসার চেষ্টা করে স্থানীয় প্রভাবশালীরা। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হলে গত সোমবার রাতে কিশোরীর মা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে এসআই সাইফুল আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক সাফিউল্লাহ ওরফে এমদাদ বেলালীকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত ওসি) মীর মাহবুব আরো জানান, অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করে মঙ্গলবার বিকেলে দুর্গাপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলে হাজতে প্রেরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত