চট্টগ্রাম টেস্ট থেকেই জার্সিতে নাম-নম্বরের প্রস্তুতি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫২ এএম

দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পা রাখার পর বাংলাদেশে খেলোয়াড়রা ড্রেসিং রুমের সামনে করছিলেন ফটো সেশন। তাদের নতুন টেস্ট জার্সি আগের চেয়ে পাল্টে গেছে ডিজাইনে। পিঠে যোগ হয়েছে খেলোয়াড়ের নাম ও নম্বর।

১৮৭৭ সালে টেস্টের যাত্রা থেকে এ ক’দিন আগ পর্যন্ত টেস্টের সাদা বা ক্রিম পোশাক ছিল সংখ্যামুক্ত। ১ আগস্ট থেকে শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে খেলোয়াড়দের নাম ও নম্বর যোগ হয়েছে জার্সিতে। বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে পা রাখছে নভেম্বরে, ভারত সফর দিয়ে। কিন্তু তার আগে আফগানিস্তান ও বাংলাদেশের ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু একমাত্র টেস্টের জার্সিতে ওয়ার্ম আপ হয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলোয়াড়দের পিঠে নাম-নম্বর যোগ হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপে তা চালু হওয়ার আগে। অস্ট্রেলিয়ায় সংখ্যাটা দুই অংকে সীমাবদ্ধ থাকে। অন্যান্য দেশে অবশ্য ফার্স্ট ক্লাসে এই রীতি এখনো চালু হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত