ঘুমধুম সীমান্ত ‘স্থলমাইন’ বিস্ফোরণে যুবক নিহত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৪ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিয়ানমার সীমান্তবর্তী তুয়াইংগা ঝিরি এলাকা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি। ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন চৌধুরী মঙ্গলবার রাত ১০টার দিকে দেশ রূপান্তরকে বলেন, ‘খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল দেখে মনে হচ্ছে, স্থলমাইন বিস্ফোরণে তার মৃত্যু হতে পারে। কারণ তার শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন রয়েছে। চোখ ও অন্যান্য জায়গাও বেশ ক্ষতবিক্ষত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত