কিশোরগঞ্জে ১২ দিনের ওই শিশু পেল নতুন ঠিকানা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৮ পিএম

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের সিঁড়িতে ফেলে যাওয়া নবজাতক পেয়েছে নতুন ঠিকানা। গত মঙ্গলবার বিকেলে শিশুটিকে ঢাকার আজিমপুরে ‘ছোটমণি নিবাস’-এ পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশনা অনুযায়ী শিশুটিকে গতকাল সকালে হাসপাতাল থেকে জেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে নেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে ‘ছোটমণি নিবাস’-এর উদ্দেশে শিশুটিকে নিয়ে রওনা দেওয়া হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৫ আগস্ট বিকেল ৪টার দিকে হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষের সামনের সিঁড়িতে কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫ দিন বয়সী নবজাতককে দেখতে পেয়ে আনোয়ারা নামে এক নারী কোলে তুলে নেন। পরে নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে গত ১১ দিন ধরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও আয়াদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকে শিশুটি। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুলতানা রাজিয়া সার্বক্ষণিক খোঁজখবর রাখেন শিশুটির।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত