শেরপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৯ এএম

বগুড়ার শেরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাফিক পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকানী ইউনিয়নের গোপাল রায় এলাকার হাফিজুল ইসলাম।

পুলিশ জানায়, ভোরে শহরের ট্রাফিক পুলিশ ফাঁড়ির সামনে চট্টগ্রাম থেকে রংপুরগামী রডবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কলাবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক আর কলাবাহী ট্রাকের সহকারী নিহত হন।

হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী জানান, তিনজনের লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত