নেত্রকোনায় সাপের কামড়ে ২ যুবকের মৃত্যু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২২ পিএম

নেত্রকোনায় পৃথক স্থানে সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরে এ দুটি ঘটনা ঘটে।

মৃতরা হলেন জেলার খালিয়াজুরী উপজেলার চন্দন দাস (২৮) এবং কলমাকান্দা উপজেলার রুবেল মিয়া (২০)।

নিহত চন্দন দাস নেত্রকোনা সদর উপজেলার কান্দুলিয়া গ্রামে বাস করে ওই এলাকার একটি সেলুনে কাজ করতেন। রুবেল কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত হাসিম খানের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কলমাকান্দা উপজেলায় সাপের দংশনে দিনমজুর রুবেল মিয়া মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপ তার ডান হাতে ছোবল দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডা. সোহানুর রহমান রুবেলের মৃত্যু সত্যতা নিশ্চিত করে বলেন, বিষক্রিয়ায় হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে বলে জানায়।

অপরদিকে সদর উপজেলার কান্দুলিয়া গ্রামে গত বুধবার দিনগত রাত ১২টার দিকে চন্দন দাস প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে গেলে তাকে সাপে ছোবল দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে ফিরে আসার পর বৃহস্পতিবার সকালে অবস্থার অবনতি ঘটলে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত