সাপ-কুমির দেখিয়ে মোদিসহ ভারতীয়দের হুমকি পাক অভিনেত্রীর (ভিডিও)

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০০ পিএম

কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ায় ভারতীয়দের সাপ ও কুমিরের ভয় দেখালেন পাকিস্তানের অভিনেত্রী রবি পিরজাদা।

জি নিউজ জানায়, এক ভিডিও বার্তায় পাকিস্তানের এই গায়িকা অভিনেত্রী প্রশ্ন তোলেন, ভারত কেন সংবিধান থেকে ৩৭০ ধারা বিলোপ করেছে?

এর প্রতিবাদে সাপ এবং কুমির নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য উপহার পাঠাবেন বলে হুমকি দেন তিনি। 

কাশ্মীরকে পাকিস্তানিরা কিছুতেই ছিনিয়ে নিতে দেবে না বলে অনেকগুলো সাপ এবং কুমির হাতে নিয়ে তিনি ভারতীয়দের হুমকি দেন।

পাক অভিনেত্রী আরও জানান, ভারতের সীমান্তে গিয়ে তিনি এই সাপ এবং কুমিরগুলোকে ছেড়ে দিয়ে আসবেন।

ভারতীয়রা যেন কাশ্মীর নিয়ে বেশি বাড়াবাড়ি না করেন, সে বিষয়েও মন্তব্য করেন রবি পিরজাদা।

ভারতীয়রা যাতে এবার নরকে যাওয়ার জন্য তৈরি হয়ে যান, সেই কথাও ভিডিওতে বলতে শোনা যায় তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত