টানা চার বারের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় হতে যাওয়া ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
স্কটল্যান্ডের অনুষ্ঠিত বাছাই পর্বের প্রথম সেমিফাইনালে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সালমা খাতুনের দল। এই বাছাই আসর থেকে দুই ফাইনালিস্ট পাবে মূল পর্বের টিকিট।
২০০৯ সাল থেকে হয়ে আয়োজিত হয়ে আসছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া আসরটি হবে সপ্তম আসর। বাংলাদেশ এ নিয়ে চতুর্থবার অংশ নেবে এই আসরে।
২০১৪ সালে প্রথমবার স্বাগতিক হিসেবে খেললেও পরেরবার থেকে বাছাই পর্ব পেরিয়ে অংশ নিচ্ছে মেয়েরা। ২০১৬ আসরে বাছাই পর্বে রানার্সআপ হয়ে অংশ নিলেও এ নিয়ে টানা দ্বিতীয়বার বাছাই পর্বে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা।
ভিডিওতে দেখুন মূল পর্ব নিশ্চিত করার পর মেয়েদের উল্লাস:
