রংপুর-৩ আসনে নৌকার প্রার্থী রেজাউল করিম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৮ পিএম

রংপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম। 

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ মনোনয়ন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাংসদ আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ মনোনয়নের বিষয়টি জানা গেছে।

রেজাউল করিম রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য হয়। 

১৪ জুলাই এরশাদ মারা যান। 

১ সেপ্টেম্বর রংপুর-৩ আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 

সে অনুযায়ী, এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে ৫ অক্টোবর। এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১১ সেপ্টেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহার ১৬ সেপ্টেম্বর। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত