৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীদের দশম গ্রেডে বেতন স্কেল দাবি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৭ এএম

সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীদের দশম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ইনস্টিটিউট অব সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিএসইবি)। আগামী এক মাসের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে সংগঠনের নেতারা। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঁচ দফা দাবি উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব মইনুল হক চৌধুরী দুলাল। সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে পরবর্তী কর্মপরিকল্পনার কথা জানান আইডিএসইবির চেয়ারম্যান হুমায়ুন কবীর তুষার।  গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সরকারের সব দপ্তরে কর্মরত অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু সমমান এবং এক ও অভিন্ন শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হওয়া সত্ত্বেও সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়নি। অথচ ওই বৈষম্য দূর করার লক্ষ্যে ‘সকল ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেড’ প্রদানে প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত