টুইটারে খাবারের প্রশংসা করায় আজীবন রেস্টুরেন্ট ফ্রি!

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১১:০০ এএম

রেস্টুরেন্টে খেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খাবারের রিভিউ দিতে এখন কেউ ভুলে না। এক রিভিউতে খাবারের প্রশংসা করে টুইটারে পোস্ট দিয়েছিলেন এক মার্কিন গায়িকা।

এতেই রেস্টুরেন্টের মালিক তাকে আজীবন ফ্রি খাওয়ানো ঘোষণা দিয়ে দিলেন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। সেখানকার একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে মুগ্ধ হন ব্রি হল নামে এক তরুণী গায়িকা, যিনি লা হারা নামে মঞ্চ মাতান।

রোমিং রুস্টার নামে রেস্টুরেন্টটিতে খেয়ে টুইটারে এর প্রশংসা করেন ব্রি। এটির স্যান্ডউইচের স্বাদ তাকে মুগ্ধ করেছে। টুইটারে তার এই প্রশংসার জেরে রেস্টুরেন্টটির সামনে খাদ্যরসিকদের লম্বা লাইন পড়ে গেছে। 

ঝিমিয়ে পড়া ব্যবসা হুট করে আবার চাঙা হওয়ার ব্রির প্রতি কৃতজ্ঞ রেস্টুরেন্টটির মালিক ইথিওপিয়ান বংশোদ্ভূত মাইকেল হ্যাবতেমারিয়াম। তরুণী গায়িকার জন্য আজীবন ফ্রি খাবারের ঘোষণা দিয়ে দিলেন তিনি।

হ্যাবতেমারিয়াম জানান, তার টুইটের পরে আমাদের ব্যবসা উল্লেখজনক হারে বেড়েছে। তার প্রচারের ফলে তারা লাভের মুখ দেখেছেন।

এই জন্য ব্রি হল এবং তার বয়ফ্রেন্ড আলোকচিত্রী ক্রিস্টোফার হেডকে আজীবন তাদের রেস্টুরেন্টে বিনা খরচে যত ইচ্ছে চিকেনের পদ খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মাইকেল ও তার ব্যবসার অংশীদাররা।

বছর খানেক আগে ক্রিস্টোফারের হাত ধরেই রোমিং রুস্টার চেনেন মার্কিন গায়িকা। ফলে তার বয়ফ্রেন্ডের জন্য এই অফার দিল তারা।

এদিকে ফ্রিতে আজীবন খাওয়ার আমন্ত্রণ পেয়ে কেমন লাগছে ব্রি হলের? পরবর্তী টুইটে মজা করে লিখেছেন, এমন লোভনীয় প্রস্তাবে সাড়া দিলে বছর না ঘুরতেই তার কোমরের মাপ লাফিয়ে বাড়বে নিশ্চিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত