চিনিকলে বহুমুখী পণ্য উৎপাদনের পরামর্শ জার্মানির

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫২ এএম

চিনিকলগুলোকে লাভজনক করতে বহুমুখী পণ্য উৎপাদনের পরামর্শ দিয়েছে জার্মান বিশেষজ্ঞদল। চিনিকলগুলোতে স্থানীয়ভাবে উৎপাদিত ভুট্টা থেকে তেল ও অন্যান্য শিল্পজাত পণ্য উৎপাদনের পরামর্শও দিয়েছে দলটি।

গতকাল জার্মান প্রতিষ্ঠান হেইনকেল ড্রাইং অ্যান্ড সেপারেশন গ্রুপের একটি বিশেষজ্ঞদল শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের সঙ্গে সাক্ষাতে এ পরামর্শ দেয়।

শিল্পসচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জার্মান বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন হেইনকেল গ্রুপের পরিচালক উইলিয়াম ক্রেইগ।

শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে উইলিয়াম ক্রেইগ বলেন, অত্যাধুনিক জার্মান প্রযুক্তির মাধ্যমে জ্বালানি সাশ্রয় করে আখ ও বিট থেকে অনেক বেশি চিনি উৎপাদন সম্ভব। পাশাপাশি অ্যালকোহল, বায়োফার্টিলাইজারসহ বিভিন্ন পণ্য উৎপাদন করে চিনিশিল্পকে লাভজনক করা যায় বলে তিনি জানান।

এসময় চিনিকল উন্নয়নে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার পূর্ণাঙ্গ প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেওয়ার প্রস্তাব করেন মন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত